• ঢাকা
  • সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

"এন আর বিসি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন "


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৪ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫১ পিএম;
"এন আর বিসি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন "
"এন আর বিসি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন "

অদ্য ৪ঠা জুলাই ২০২২, রোজ সোমবার দুপুর ১২টায় এন আর বি সি ব্যাংক (তানবীর প্লাজা, কচুয়া রোড, সখিপুর, টাংগাইল) ৭২৭তম সখীপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকটির সখিপুর শাখার উদ্বোধন করে টাংগাইল ০৮,বাসাইল- সখিপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযুদ্ধা এ্যাডভোকেট জনাব জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও দেশের স্বনামধন্য গীতিকার ও সাহিত্যিক জনাব আলীম মাহমুদ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান আতোয়ার, কালিযা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম কামরুজ্জামান হারেজ বি এস সি,বিএড, সাবেক চেয়ারম্যান জনাব জামাল মিয়া, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দুলাল পন্ডিত, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক জনাব শিবলী সাদিক সহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব উদ্বোধনকৃত ব্যাংকের ম্যানেজার জনাব কামরুজ্জামান। .

আগত অতিথিবৃন্দ তাদের মুল্যবান বক্তব্যে এন আর বিসি  ব্যাংকের সখিপুর উপজেলা শাখার উত্তরোত্তর সম্বৃদ্ধি ও সফলতা কামনা করেন।. .

ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি এস,এম বিপ্লব

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ